সামাজিক কাজে অবদান
আর্তমানবতার সেবায় পারিবারিকভাবে গত প্রায় ৩৪ বছর ধরে বরুড়াবাসীর সুখে-দুখে, উন্নয়ন-সমৃদ্ধিতে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। অসংখ্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তাঁর অনুদান রয়েছে। বরুড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তাঁর পরিবারের ভূমিকা উল্লেখযোগ্য। তিনি করোনা মহামারীর সময়ে বরুড়ার দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাঁর পরিচালিত ব্যাংক-বীমা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বরুড়ার অনেক শিক্ষিত বেকার যুবক-যুবতীদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দরিদ্র ও মেধাবী শিল্পীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছেন। বিগত বছরগুলোতে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় চক্ষু শিবির আয়োজনের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশনসহ অসহায় দরিদ্র চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছেন। আগামী দিনগুলোতে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের সামাজিক কল্যাণমূলক কাজের পরিধি আরো বিস্তৃত হবে।