বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুসহ ৭ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
পুনর্গঠিত পরিচালনা পর্ষদে উদ্যোক্তাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন ও মোয়াজ্জেম হোসেন পরিচালক হয়েছেন। স্বতন্ত্র পরিচালক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন, সীমান্ত ব্যাংকের সাবেক এমডি মুখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলিতা মেহজাবিন ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আব্দুস সাত্তার সরকার।
মি. জাকারিয়া তাহের সুমন বলেন, আমি নিজেও জানতাম না। আমার নাম দেওয়া হয়েছে। একটু আগে জানলাম। বোর্ড মিটিং বিস্তারিত আলোচনা মাধ্যমে নতুনভাবে কিভাবে সাজানো যায় ভেবে দেখবো। মানুষের আস্তা ও ভালোবাসা, ইনশাআল্লাহ ন্যাশনাল ব্যাংক এগিয়ে যাবে।
জাকারিয়া তাহের সুমন হলেন কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারের ১৯৬৪ সালে ১৫ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লা-৮ (বরুড়া) সাবেক সংসদ সদস্য, শিল্পপতি ও ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মরহুম এ কে এম আবু তাহেরের বড় ছেলে। পিতা একেএম আবু তাহেরের হাত ধরে জাকারিয়া তাহের সুমন ব্যবসা, সমাজসেবা, রাজনীতিতে সক্রিয় হোন।
২০০৪ সালে একেএম আবু তাহের এমপি’র মৃত্যুতে কুমিল্লা-৮ (বরুড়া) আসনটি শূন্য হয়। তারপর উপনির্বাচনে মরহুম আবু তাহেরে ছেলে জাকারিয়া তাহের সুমন নির্বাচন অংশ গ্রহণ করে বিপুল সংখ্যক ভোটে জয় লাভ করে।
অভিযোগ আছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আব্দুল আউয়াল মিন্টুকে জোর করে ন্যাশনাল ব্যাংক থেকে বের করে সেটি দখলে নেয় শিকদার পরিবার। কিছুদিন আগে তাদেরকে হটিয়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে তুলে দেয় বাংলাদেশ ব্যাংক।
সূত্রঃ দেশ রূপান্তর